Header Ads Widget

Responsive Advertisement

New Post

6/recent/ticker-posts

অপেরাশন রুমকে অপেরাশন থিয়েটার কেন বলা হয় 🤔

আপনি কি জানেন 
অপারেশন ‘রুমকে’ অপারেশন রুম না বলে অপেরাশন ‘থিয়েটার’ কেন বলা হয়?


অপারেশন থিয়েটার নামটি শুনলে সবার চোখেই ভেসে ওঠে যন্ত্রপাতিতে ঠাসা একটি ঘর। যেখানে কাটা-ছেড়া চলে সবার আড়ালে। কখনো কি ভেবে দেখেছেন? অপারেশন এর রুমকে কেন অপারেশন থিয়েটার বলা হয়?
অপারেশন থিয়েটার বা অপারেটিং রুম বা অপারেটিং স্যুট বা অপারেশন স্যুট-হাসপাতালের ভেতর এমন একটি জায়গা যেখানে রোগ-জীবাণু মুক্ত পরিবেশে বিভিন্ন জটিল অস্ত্রোপচার করা হয়ে থাকে।

সাধারণ অর্থে থিয়েটার শব্দটির অর্থ নাট্যশালা বা অভিনয় মঞ্চ বা উন্মুক্ত গ্যালারি। যেখানে উপস্থিত দর্শকদের সামনে বাস্তব কিংবা কাল্পনিক পটভূমিতে নির্মিত কোনো শিল্পকলা যা শিল্পীরা সরাসরি দর্শকদেরকে সুনিপুণ অভিনয় করে দেখান।

ঠিক তেমনি হলো অপারেশন থিয়েটার। অবাক করা বিষয় হলেও সত্যি যে, অতীতে অপারেশন রুমগুলো রীতিমতো থিয়েটারের মতো করেই বানানো হতো! বড় একটা গ্যালারি থাকত রুমের চারপাশ ঘিরে যেখানে দর্শকরাও (মেডিকেল স্টুডেন্ট ও নার্স) থাকতো! 
অভিজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার চালাতেন রোগীর ওপর। আর গ্যালারি থেকে পাশের গ্যালারি জুড়ে বসে থাকতেন দর্শকরা। এবার প্রশ্ন উঠতেই পারে, দর্শকরা কেনই বা অস্ত্রোপচার করা দেখত? কিংবা সেসব দর্শকই বা কারা? আসলে দর্শকের সারিতে অপারেশন থিয়েটারে বসে থাকতে শিক্ষানবিশ চিকিৎসকরা। 

অভিজ্ঞরা মেডিকেল ছাত্র-ছাত্রীদেরকে শেখানোর উদ্দেশ্যে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চালাতেন। এজন্যই তখন অপারেশনের রুমকে থিয়েটার নামকরণ করা হয়। এতে করে দেখে দেখে শিক্ষানবিশ চিকিৎসকরা শিখতেন।  ১৯৬০ এর দশকে এমন অপারেশন থিয়েটারের সংখ্যা বাড়তে থাকে। কেননা প্রাচীনতম মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারগুলো একেকটা গ্যালারি বা এম্ফিথিয়েটারের ন্যায় তৈরি হতো।

Post a Comment

0 Comments